জাতীয়, আঞ্চলিক, অনলাইন এবং ইলেকট্রনিক সংবাদমাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
সড়ক দুর্ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেলে ১৬৩ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৪ দশমিক ৩১ শতাংশ। এ ছাড়া নিহত হয়েছেন ১২৪ চালক ও ১১৭ জন পথচারী।
সড়ক দুর্ঘটনার মধ্যে ২৪ দশমিক ৪১ শতাংশ দুর্ঘটনা ছিল মোটরসাইকেলের, ২২ দশমিক ৫০ শতাংশ ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান ও লরি, ১৮ দশমিক ৫৪ শতাংশ বাস এবং ১৭ দশমিক ৯১ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে জানিয়েছে, আইন না মানা, সড়কে খানাখন্দ ও অব্যবস্থাপনা, ত্রুটিপূর্ণ যানবাহন, ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালক এবং বেপরোয়া মানসিককতা।



