
হারারেতে ব্যাটে তাণ্ডব চালিয়েছেন ট্রাভিস হেড। তার ঝড়ো সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ রানে জিতেছে অস্ট্রেলিয়া। তাতে ১২ বছর পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা।
হারারে স্পোর্টস ক্লাবে টসে হেরে আগে ব্যাটে নামে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ৩৫৬ রান করে তারা। জবাবে নেমে ৪৮.৩ ওভারে ২৭২ রানে থামে জিম্বাবুয়ে।
অস্ট্রেলিয়া ব্যাটার হেড ব্যাটে ঝড় তোলেন। ৩২ বলে ফিফটি করা এই বাঁহাতি ব্যাটার ৭৫ বলে তুলে নেন ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৮৪ বলে ১১২ রান করেন তিনি, ইনিংসে ছিল ১৫টি চার ও ৩টি ছক্কা।
অধিনায়ক মিচেল মার্শ করেন ৬৩ বলে ৫৩ রান। এরপর কুপার কনোলির ৭৮ ও শেষ দিকে অলিভার পিকের ১৮ বলে অপরাজিত ৪১ রানে বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।
জিম্বাবুয়ের হয়ে ব্রেড ইভানস ৩ উইকেট নেন। ওয়েলিংটন মাসাকাদজা ২ উইকেট ও ওয়েসলি মাধেভেরে নেন ১ উইকেট।
জবাবে নেমে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। ব্রেন্ডন টেইলর ৩৯, ক্রেইগ আরভিন ৩৮, ইনোসেন্ট কাইয়া ৩৪ ও বেন কারেন ৩০ রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে জশ হ্যাজেলউড, ম্যাট রেনশ ও কুপার কনোলি নেন দুটি করে উইকেট। নাথান এলিস ও ওলিভার পিক নেন একটি করে উইকেট।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…