৫ উইকেট হারিয়ে বিপদে শ্রীলঙ্কা – Allrounder BD

৫ উইকেট হারিয়ে বিপদে শ্রীলঙ্কা – Allrounder BD

৫ উইকেট হারিয়ে বিপদে শ্রীলঙ্কা – Allrounder BD

৪০ রানে এক উইকেট ছিল শ্রীলঙ্কার, সেখান থেকে স্কোরবোর্ডে আর মাত্র ৭ রান যোগ করতেই তিন উইকেট হারিয়েছে তারা। সৈয়দ খালেদ আহমেদের তোপের পর, মরার উপর খাঁড়ার ঘা হিসেবে রান আউট হয়ে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন খালেদ। স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নিশান মাদুশকা। প্রথম উইকেট হারানোর পর দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিস মিলে জুটি গড়ার দিকে মনোযোগ দেন। মেন্ডিসকে গালিতে জাকির হাসানকে ক্যাচ দিতে বাধ্য করেন খালেদ। তার আগে ২৬ বলে ২ বাউন্ডারিতে ১৬ রান করেন লঙ্কান টপ অর্ডার ব্যাটার।

এদিন উইকেট থেকে দারুণ সুইং আদায় করে নিয়েছেন খালেদ। মেন্ডিসকে ফেরানো ওভারেই করুণারত্নেকে বোল্ড করেন ডানহাতি এ পেসার। ম্যাথিউস ফিরেছেন রান আউটের হতাশা নিয়ে। নাজমুল হোসেন শান্তর থ্রোতে রান আউট হওয়ার আগে ৭ বলে ৫ রান করেছেন ডানহাতি এ ব্যাটার।

উইকেট থেকে দারুণ সুইং আদায় করে নিয়েছেন শরীফুল ইসলাম। যার সুফল পেয়েছেন তিনি। দিনেশ চান্দিমালকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি। অভিষেকেই গতির ঝড় তুলেছেন নাহিদ রানা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৬.২ ওভারে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৫৭ রান। অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা অপরাজিত আছেন ৭ বলে ৩ রান করে।

Scroll to Top