রোনালদো ছাড়াই সুইডেনকে নিয়ে ছেলেখেলা পর্তুগালের | চ্যানেল আই অনলাইন

রোনালদো ছাড়াই সুইডেনকে নিয়ে ছেলেখেলা পর্তুগালের | চ্যানেল আই অনলাইন

সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে রোনালদোকে ছাড়াই খেলতে নেমেছিল পর্তুগাল। ম্যাচে রোনালদোর অভাব বুঝতে দেননি ব্রুনো ফের্নান্দেস-রাফায়েল লেয়াও। সুইডেনকে নিয়ে ছেলেখেলা করেছে তাদের দল। জিতেছে ৫-২ গোলের বিশাল ব্যবধানে।

২৪ মিনিটে গোলের গেরো খোলেন রাফায়েল লিয়াও। ডি বক্সের সামনে থেকে দারুণ শটে বল জালে জড়ান। এরপর ম্যাথিয়াস নুনেস এবং বিরতিতে যাওয়ার আগে ব্রুনো ফের্নান্দেসের গোলে ৩-০তে লিড পায় পর্তুগাল।

বিরতি থেকে ফিরে আবারও সুইডেনের উপর চড়াও হয় পর্তুগাল। ৫৬ মিনিটে গোল করেন বদলি নামা ব্রুমা। ৪-০তে এগিয়ে যায় পর্তুগাল। ৫৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় সুইডেন।

৬০ মিনিটে পঞ্চম গোলের দেখা পায় পর্তুগাল। এবার গোল করেন গঞ্জালো রামোস। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান আরেকটু কমায় সুইডেন, ৫-২ ব্যবধানে খেলা শেষ হয়।

Scroll to Top