৪৭ ম্যাচ পর বুন্দেসলিগায় জাল খুঁজে পেল না বায়ার্ন

বাভারিয়ানদের শুধু গোলের ধারাবাহিকতাই থামেনি, ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম বুন্দেসলিগার শীর্ষে নেই বায়ার্ন। এই সময়ে টানা ৬৭ ম্যাচডেতে শীর্ষে ছিল তারা।

বায়ার্নের এই পথচলা থামিয়েছেন শালকের গোলকিপার লোরিস কারিয়ুস। মোট ৫টি সেভ করেছেন এই জার্মান গোলকিপার। তাঁর ক্লিন শিটই বায়ার্নকে গোলহীন রেখেছে।

ম্যাচ শেষে বায়ার্ন কোচ কোম্পানি অবশ্য সুযোগ কাজে না লাগানোয় আফসোস করেছেন, ‘আমাদের সুযোগ ছিল এবং বড় কিছু সুযোগও পেয়েছিলাম। গোলরক্ষককে দু–তিনবার একা পেয়েছিলাম। আক্রমণাত্মক দলের বিপক্ষে খেললে আপনাকে এসব মুহূর্তে গোল করতে হবে। যে পরিমাণ সুযোগ পেয়েছি, তাতে আমরা ম্যাচটি জিততে পারতাম। কিন্তু এটাই ফুটবল।’

Scroll to Top