৩৫ বছর বয়সে মারা গেলেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা মাইকেল – DesheBideshe

৩৫ বছর বয়সে মারা গেলেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা মাইকেল – DesheBideshe


৩৫ বছর বয়সে মারা গেলেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা মাইকেল – DesheBideshe

ডুবলিন, ১০ এপ্রিল – বিশ্ববিখ্যাত টেলিভিশন সিরিজ গেম অব থ্রোনসে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা মাইকেল প্যাট্রিক আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তিনি দীর্ঘদিন ধরে বিরল একটি স্নায়ুবিক রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী নাওমি শিহান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানান দীর্ঘদিন ধরে বিরল স্নায়বিক রোগ মোটর নিউরন ডিজিজের সঙ্গে লড়াই করার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাইকেল। গেম অব থ্রোনস সিরিজে তিনি ব্রাদারহুড উইদাউট ব্যানার্স দলের একজন সদস্য হিসেবে অভিনয় করেছিলেন। সেখানে তার সংক্ষিপ্ত উপস্থিতিও দর্শকদের মনে দাগ কেটে যায়। এ ছাড়া অস্কারজয়ী চলচ্চিত্র বেলফাস্টেও অভিনয় করেন তিনি।

পাশাপাশি ব্লু লাইটসসহ বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও থিয়েটারেও তার সক্রিয় উপস্থিতি ছিল। মাইকেল প্যাট্রিকের অকাল প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করছেন। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে মোটর নিউরন ডিজিজ একটি প্রগতিশীল স্নায়ুরোগ যেখানে মস্তিষ্ক ও মেরুদণ্ডের স্নায়ু কোষ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।

এর ফলে রোগীরা চলাফেরা কথা বলা এবং শ্বাসপ্রশ্বাসের মতো মৌলিক কাজেও সমস্যায় পড়েন। এই রোগের এখনো কোনো স্থায়ী নিরাময় আবিষ্কার হয়নি। প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে তার এই রোগ শনাক্ত হয়। এরপর থেকেই তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হতে থাকে। পর্যাপ্ত চিকিৎসা ও সহায়তা চললেও রোগটির অগ্রগতি থামানো শেষ পর্যন্ত সম্ভব হয়নি।

এস এম/ ১০ এপ্রিল ২০২৬



Scroll to Top