২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫৫ শতাংশ বৃদ্ধি | চ্যানেল আই অনলাইন

২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫৫ শতাংশ বৃদ্ধি | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারির প্রথম ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৩৩১ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা ১৮ হাজার ৫৯৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৫ হাজার ২৮০ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৫০৪ মিলিয়ন ডলার।

Scroll to Top