হোয়াটসঅ্যাপ কি তথ্য সংগ্রহ বা বিক্রি করে

হোয়াটসঅ্যাপ কি তথ্য সংগ্রহ বা বিক্রি করে

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত তথ্য কারা দেখতে পারবেন, তা নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু সুবিধা রয়েছে। এর মধ্যে ‘প্রাইভেসি চেকআপ’ উল্লেখযোগ্য। এ সুবিধার মাধ্যমে অ্যাকাউন্টের নিরাপত্তা ও গোপনীয়তাসংক্রান্ত সেটিংস পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়।

এ জন্য হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে প্রাইভেসি অপশনে যেতে হবে। সেখানে প্রোফাইলের ছবি, সর্বশেষ অনলাইন থাকার সময়সহ বিভিন্ন তথ্য কারা দেখতে পারবেন, তা নির্ধারণ করা যায়। সংশ্লিষ্ট সেটিংস অনুযায়ী, সবাই, শুধু সংরক্ষিত পরিচিতি, নির্দিষ্ট কিছু পরিচিতি কিংবা কেউই নন, এমন বিকল্প বেছে নেওয়া সম্ভব।

এ ছাড়া কারা ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপের গ্রুপে যুক্ত করতে পারবেন, তা নিয়ন্ত্রণ করা যায়। নির্দিষ্ট সময় পর বার্তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ার সুবিধাও চালু করা সম্ভব। ব্যক্তিগত কথোপকথনের নিরাপত্তা বাড়াতে ‘চ্যাট লক’ এবং অ্যাপে প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ‘অ্যাপ লক’ ব্যবহার করা যেতে পারে।

Scroll to Top