গ্রামীণফোনের ডিজিটাল সেলফ-সার্ভিস প্ল্যাটফর্ম মাইজিপি ১০ বছর পূর্ণ করেছে। ২০১৬ সালে যাত্রা শুরু করা অ্যাপটি বর্তমানে ২ কোটি ৩০ লাখের বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে এবং গ্রামীণফোনের ৯৯ শতাংশেরও বেশি পণ্য ও সেবাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে।
এআইভিত্তিক পার্সোনালাইজড অফার, ফ্লেক্সিপ্ল্যান, ক্যাশব্যাক, ডিজিটাল পেমেন্ট, আন্তর্জাতিক রোমিং, বিনোদনমূলক সাবস্ক্রিপশন এবং ‘ইবাদাহ’সহ নানা সেবা দিচ্ছে মাইজিপি। ১০ম বর্ষপূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য সর্বোচ্চ ১০ জিবি বোনাস ইন্টারনেট, আইফোন ১৭ প্রো জয়ের সুযোগসহ বিভিন্ন অফার ঘোষণা করেছে গ্রামীণফোন।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, গ্রাহকদের পরিবর্তিত চাহিদা অনুযায়ী মাইজিপি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সঙ্গীতে পরিণত হয়েছে এবং ভবিষ্যতেও হাইপার-পার্সোনালাইজড সেবা প্রদানে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।



