ভৈরব রেলওয়ে স্টেশনে ঘটে গেল এক শিহরণ জাগানো ঘটনা। চলন্ত ট্রেনের নিচে পড়ে যাওয়া সন্তানকে বাঁচাতে নিজের জীবনের তোয়াক্কা না করে রেললাইনে ঝাঁপ দিলেন এক সাহসী বাবা।
স্টেশনে ট্রেন ঢোকার মুহূর্তে অসাবধানতাবশত এক শিশু প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যায়। চোখের পলকে ট্রেনটি যখন একদম কাছে, তখন শিশুটির বাবা মুহূর্ত দেরি না করে লাইনে ঝাঁপ দেন। তিনি দ্রুত ছেলেকে জাপটে ধরে প্ল্যাটফর্মের নিচের ফাঁকা জায়গায় আশ্রয় নেন।
পুরো ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যাওয়ার পর উপস্থিত জনতা আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। কিন্তু ট্রেন থামলে দেখা যায়, বাবার সাহসিকতায় দুজনই অক্ষত আছেন। অলৌকিকভাবে বেঁচে ফেরা এই বাবা-ছেলের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।




