হিজবুল্লাহ সংশ্লিষ্টতায় ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আমিরাতের নিষেধাজ্ঞা – DesheBideshe

হিজবুল্লাহ সংশ্লিষ্টতায় ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আমিরাতের নিষেধাজ্ঞা – DesheBideshe


হিজবুল্লাহ সংশ্লিষ্টতায় ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আমিরাতের নিষেধাজ্ঞা – DesheBideshe

আবুধাবি, ১৩ মে – লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। এই তালিকায় ১৬ জন লেবানিজ নাগরিক এবং লেবানন ভিত্তিক ৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে যে সরকারের নতুন সিদ্ধান্তের ফলে দেশের সকল নিয়ন্ত্রক সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কোনো ধরনের আর্থিক বা বাণিজ্যিক সম্পর্ক থাকলে তা দ্রুত চিহ্নিত করা হয়।

নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্তদের সকল সম্পদ ২৪ ঘণ্টার মধ্যে জব্দ করার আদেশ দেওয়া হয়েছে। তাদের সঙ্গে জড়িত যেকোনো ধরনের লেনদেন বা বাণিজ্যিক কার্যক্রম প্রচলিত আইন অনুযায়ী বন্ধ করতে হবে। আরব আমিরাত সরকার জানিয়েছে যে এই পদক্ষেপ সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে তাদের দীর্ঘদিনের অঙ্গীকারের একটি অংশ।

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এবং সন্ত্রাসী গোষ্ঠীর অর্থায়ন বন্ধ করতে তারা কঠোর অবস্থানে থাকবে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে একটি বিশাল লেবানিজ প্রবাসী গোষ্ঠী বসবাস করছে। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার আঞ্চলিক সংকটের সময়ে সংযুক্ত আরব আমিরাত নিরাপত্তা রক্ষায় বিশেষভাবে তৎপর রয়েছে।

এস এম/ ১৩ মে ২০২৬



Scroll to Top