হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক: ডা. আব্দুল আহাদ | চ্যানেল আই অনলাইন

হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক: ডা. আব্দুল আহাদ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানান ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ।

রোববার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি জানান, “হাদির শারীরিক পরিস্থিতি আগের মতো অপরিবর্তিত।

ডা. আব্দুল আহাদ বলেন, “তার সিটি স্ক্যানের রিপোর্টও আগের মতো অপরিবর্তিত রয়েছে। ব্রেনে রক্ত জমাট বেধে আছে। ব্রেইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি জানান, হাদির কিডনি কার্যক্ষম আছে এবং লাইফ সাপোর্টের মাঝে তার অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে।

খুবই দক্ষ শুটার হাদিকে গুলি করেছে উল্লেখ করে ডা. আব্দুল আহাদ বলেন, এখনো তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার জিসিএস আগের মতোই।

তিনি আরো বলেন, গুলির একটা ফ্রেগমেন্টের ছোট অংশ এখনো মস্তিষ্কে রয়ে গেছে। পরিবার এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে তাকে বিদেশে নেয়া হতে পারে।

Scroll to Top