হবিগঞ্জে বুধবার বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি, থাকবেন নাহিদ: সারজিস

হবিগঞ্জে বুধবার বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি, থাকবেন নাহিদ: সারজিস

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার বিকেলে শহরে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। এতে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

মঙ্গলবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এ কথা জানান।

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রা রোডম্যাপ অনুযায়ী আগামীকালের (বুধবার) মৌলভীবাজার জেলার দুটি পদযাত্রা সাময়িক স্থগিত থাকবে। এর পরিবর্তে আগামীকাল বিকেল তিনটায় হবিগঞ্জ শহরে এনসিপির ওপরে বিএনপির ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।

এই বিক্ষোভ সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির সদস্যসচিব জনাব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ ও সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলেও ফেসবুক পোস্টে জানানো হয়।

Scroll to Top