স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে বিরাট এক চমক দেখাল তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা। ম্যানচেস্টার সিটির ২০২৪ সালে ব্যালন ডি’অর জয়ী বিশ্বসেরা মিডফিল্ডার এবং স্প্যানিশ জাতীয় দলের অধিনায়ক রদ্রিকে আনুষ্ঠানিকভাবে দলে নেয়ার ঘোষণা দিয়েছে কাতালান ক্লাবটি। চার বছরের চুক্তিতে আগামী ২০৩০ সাল পর্যন্ত বার্সায় থাকবেন তিনি।
গুঞ্জন ছিল রদ্রি রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে সুযোগটি লুফে নেয় বার্সেলোনা। বিভিন্ন সূত্রের তথ্যমতে, সিটির সঙ্গে চুক্তির শেষ বছরটি কিনে নিতে বার্সেলোনাকে গুণতে হয়েছে প্রায় ৭০ মিলিয়ন ইউরো। বিশ্বকাপের সেরা এ খেলোয়াড়কে দলে নিতে বার্সাকে গুনতে হচ্ছে ৬০ মিলিয়ন ইউরো, সঙ্গে যোগ হবে ১৫ মিলিয়ন ইউরো এড অন মানি হিসেবে।
বার্সেলোনায় রদ্রি মাসে প্রায় ১.২৫ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা বেতন পাবেন। চুক্তির পুরো ৪ বছরে তিনি সবমিলিয়ে ৬০ মিলিয়ন ইউরো বেতন পাবেন। ম্যানচেস্টার সিটিতে তার বার্ষিক বেতন ছিল প্রায় ১১ মিলিয়ন ইউরো, ফলে বার্সেলোনায় এসে তার বছরে আয় ৪ মিলিয়ন ইউরো বৃদ্ধি পাচ্ছে।
ম্যানচেস্টার সিটিতে এক সোনালী অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে রদ্রির। ৩০ বর্ষী রদ্রি ম্যানচেস্টার সিটির ইতিহাসের অন্যতম সফল সময়ের অন্যতম কারিগর ছিলেন। সিটিজেনদের হয়ে অর্জনের খাতা পূর্ণ করার পর তিনি এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।
ম্যানচেস্টার সিটির হয়ে ট্রফির মধ্যে ৪টি প্রিমিয়ার লিগ, ১টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ১টি উয়েফা সুপার কাপ, ১টি ইন্টারকন্টিনেন্টাল কাপ, ২টি এফএ কাপ, ৩টি লিগ কাপ এবং ২টি কমিউনিটি শিল্ড জিতেছেন। ইংলিশ ক্লাবে থাকা অবস্থায় ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ের পাশাপাশি ২০২২-২৩ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। স্পেনের হয়ে ইউরো ও বিশ্বকাপজয়ী এই অধিনায়কের বার্সেলোনায় আগমন ক্লাবটির মিডফিল্ডকে আরও শক্তিশালী করবে।

