স্ত্রী-সন্তানসহ জাহাঙ্গীর কবির ও শামীম ওসমানের বিরুদ্ধে দুদকের মামলা

স্ত্রী-সন্তানসহ জাহাঙ্গীর কবির ও শামীম ওসমানের বিরুদ্ধে দুদকের মামলা

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও তাঁদের মেয়ে এস আমরীন রাখির বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে একই ধরনের অভিযোগে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর স্ত্রী সালমা ওসমান ও তাঁদের ছেলে তানভীর আহমেদের নামেও মামলা করেছে দুদক।

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আজ দুদকের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে মামলা দুটি করেন।

Scroll to Top