সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল বিষয়ে কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার

সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল বিষয়ে কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রমজানে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার (২ মার্চ) মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেন, যারা বাজার অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে কঠোর হবে সরকার। গত বছরের তুলনায় বাজার স্থিতিশীল রয়েছে। অস্থির যাতে না হয় সেদিকে সরকারের নজর আছে।

একটি শো-রুমে হামলা হয়েছে দলগতভাবে ও লালমাটিয়ায় দুই নারীর ওপর হামলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি জেনেছি কয়েকজন লোক নামাজ পড়তে যাচ্ছিলেন। ওই সময় দুই নারী রাস্তার ওপর দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। তাদের সিগারেট খেতে নিষেধ করায় তাঁরা চা ছুড়ে মারে। এ কারণে তাদের ওপর হামলা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রাস্তায় পুরুষ বা নারী কারোরই সিগারেট খাওয়া উচিত নয়। রোজার সম্মানে বাইরে কোনো খাবার খাওয়াই উচিত নয়।

Scroll to Top