রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যার ঘটনায় রমনা থানা যুবদলের সদ্য বরখাস্ত আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুসহ ২০ জনকে অভিযুক্ত করে রমনা মডেল থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে রিয়াজ ও আলামিন নামে দুই যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।