
কুইন্সল্যান্ড কাউন্ট্রি ব্যাংক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশ বেগ পেতে হয়ছিল ব্রাজিল। প্রায়ই হেরেই যাচ্ছিল সেলেসাওরা। তবে শেষ মিনিটে গোল করে ব্রাজিলকে স্বস্তির এনে দেন রায়ান। শেষ অবধি ১-১ সমতায় ম্যাচ শেষ করেছে কার্লো আনচেলত্তির দল।
ঘরের মাঠে আক্রমণাত্মকই শুরু করে অস্ট্রেলিয়া। তবে প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকে ব্রাজিল। অবশ্য অস্ট্রেলিয়ার জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর ব্রাজিল অবশ্য জালে বল পাঠিয়েছিল, কিন্তু ফাউলের কারণে গোলটি বাতিল হয়ে যায়। এরপর স্বাগতিকদের রক্ষণে ধারাবাহিক চাপ তৈরি করতে পারেনি ব্রাজিল। অন্যদিকে ৬৮ মিনিটে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন ইরানকুন্ডা। আক্রমণভাগ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান।
শেষ দিকে অস্ট্রেলিয়া যখন জয় ধরে রাখার অপেক্ষায়, তখনই ম্যাচে নাটকীয়তা। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে রায়ান ব্রাজিলের হয়ে সমতাসূচক গোল করেন। তার গোলেই ১-১ সমতায় ফেরে ব্রাজিল এবং নিশ্চিত পরাজয় থেকে রক্ষা পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


