১৮ সেপ্টেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে-এ দেখা যাচ্ছে আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’।
দর্শকদের জন্য এটি উন্মুক্ত করার আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
শাহরুখ-পুত্রের প্রথম পরিচালিত এই কাজে সমর্থন জানাতে সেখানে উপস্থিত ছিলেন বলিউডের শীর্ষ সব তারকারা।
শুধু তাই নয়, শাহরুখ পুত্রের প্রথম কাজ দেখতে এদিন এসছিলো পুরো আম্বানি পরিবারও!

এ দিনের অনুষ্ঠানে স্বাভাবিক ভাবেই উপস্থিত ছিল গোটা খান পরিবার। শাহরুখ-গৌরীর সঙ্গে ছিলেন সুহানা ও আব্রাম। সেই সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা পাণ্ডে।

ছেলের প্রথম কাজের বিশেষ প্রদর্শনীতে এসেই ছবিশিকারিদের সঙ্গে হালকা মেজাজে মজা করতে দেখা গেল শাহরুখ খানকে। পোজ দিতে দেখা গেল তাকে। এরই মাঝে ছবিশিকারিদের সঙ্গে আরিয়ান যোগ দিলেন চিত্রগ্রাহক হিসাবে।

নিখুঁত ফ্রেমে বন্দি করলেন ‘কিং’ বাবাকে। এর পর তিনি গোটা পরিবারের সঙ্গেও পোজ দেন।
সুহানা খানকে এদিন দেখা যায় চোখধাঁধানো হলুদ ড্রেসে। ঝলমলে রুপোলি রঙের পোশাকে নজর কাড়েন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। দেখা মেলে অর্জুন কাপুরেরও। গাঢ় গোলাপি পোশাকে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চনের নাতনি, নব্যা নবেলী নন্দা। পোজ দেন ঈশা আম্বানির সঙ্গে।
এদিন শাহরুখের সঙ্গে এক ফ্রেমে দেখা মেলে কাজল ও অজয় দেবগনকে। সেলফি তুললেন গৌরী, সুহানা, আরিয়ানের সঙ্গেও। উপস্থিত ছিলেন করণ জোহর, আলিয়া ভাট, রণবীর কাপুর, অ্যাটলি, ফারাহ খান, ফারহান আখতার, মাধুরী দীক্ষিত, অগস্ত্য নন্দা, ভিকি কৌশল, বিজয় ভার্মা, খুশি কাপুর।

পরের দিকে ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর সকল কলাকুশলীর সঙ্গে ছবির জন্য পোজ দেন পরিচালক আরিয়ান খান। ফ্রেমে ছিলেন ববি দেওল, রজত বেদী, রাঘব জুয়াল।





