রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দুই দিনব্যাপী লাইফস্টাইল এক্সিবিশন ‘IDLC পূর্ণতা উৎসব ft আড্ডা চলে’। দেশের ১০২টি সৃজনশীল উদ্যোগের অংশগ্রহণে আয়োজিত এই উৎসব শুধু কেনাকাটার আয়োজন নয়; বরং উদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থীদের নিয়ে তৈরি হয়েছে আড্ডা, বিনোদন ও দেশীয় সৃজনশীলতার এক মিলনমেলা।



