লেবানন থেকে ফিরতে ইচ্ছুকদের আনতে কাজ করতে সরকার | চ্যানেল আই অনলাইন

লেবানন থেকে ফিরতে ইচ্ছুকদের আনতে কাজ করতে সরকার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুদ্ধাবস্থায় থাকা লেবানন থেকে প্রায় এক হাজার অভিবাসী বাংলাদেশী দেশে ফিরতে আগ্রহী।  দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সাথে নিবিড় যোগাযোগ রেখে কাজ করছে সরকার।

বুধবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

GOVT

এতে উল্লেখ করা হয়, যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবর্তনের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একযোগে কাজ করছে।

ইতোমধ্যেই পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব এবং বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালকের অংশগ্রহণে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জুম প্লাটফর্মে মধ্যপ্রাচ্যে নিযুক্ত বাংলাদেশের মিশন প্রধানরা যুক্ত ছিলেন।

লেবানন থেকে প্রবাসীদের ফিরিয়ে আনার বিষয়ে উপদেষ্টা মো: তৌহিদ হোসেন জানিয়েছেন, লেবানন থেকে যারা ফিরে আসতে চান, তাদের তালিকা করতে বলা হয়েছে। তাদের (প্রবাসীদের) বলা হয়েছে, ওয়ার জোন থেকে তারা যেন একটু উত্তরে সরে যায়। আমরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) অনুরোধ করেছি, তারা যেন ফ্লাইটের ব্যবস্থা করে দেয়, যাতে তারা চলে আসতে পারেন।

Scroll to Top