চিরতরুণ লিওনেল মেসি, রাত পোহালে পা রাখবেন ৩৯ বছর বয়সে। এখনও খেলছেন তরুণের মতোই। ভেঙে চলেছেন রেকর্ড, গড়ছেন নতুন সব মাইলফলক। বিশ্বকাপে এখন তিনি সর্বোচ্চ গোলের মালিক, পেছনে ফেলেছেন সাবেক জার্মান মিরোস্লাভ ক্লোসাকে। নিজের রেকর্ড হারানোর পর ক্লোসা বললেন, মেসি সর্বকালের সেরা।
অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দুটি গোলই করেছেন অধিনায়ক মেসি। শুধু রেকর্ড গোলই পাননি, গোলসংখ্যাকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। বিশ্বকাপের নতুন ‘গোলের রাজা’ এখন তিনি।
বিশ্বকাপে মেসির বর্তমান গোল সংখ্যা ১৮, যা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ। জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাকে পিছে ফেলেছেন তিনি, যার গোল সংখ্যা ১৬।
আর্জেন্টিনার ম্যাচের পর ক্লোসা বলেছেন, ‘আমি বরাবরই বলে এসেছি, মেসি কোন হেলাফেলার খেলোয়াড় নন। আমার মতে, লিও সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন।’



