টাকাপয়সা নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দলে ভেড়ানো হচ্ছে
সমাবেশে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আমাদের (বিএনপির) কেউ কেউ টাকাপয়সা নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে দলে ভেড়াচ্ছেন। এসব কর্মকাণ্ড দলের জন্য বড় ক্ষতির কারণ হবে। দলের নেতা-কর্মীদের কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। সেই সাহস সবাইকে রাখতে হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ হাবিব উল্লাহ। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জানে আলম ও জেলা ছাত্রদলের সহসম্পাদক ছোটন আজমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির নেতা মুহাম্মদ জসিম উদ্দিন।
সমাবেশে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, এত দিন যে নৌকায় এ দেশের মানুষ চড়েছে, সেটি আওয়ামী লীগের নয়, ভারতের। আজ সেটি প্রমাণিত। সেই নৌকা এখন গিয়ে ভিড়েছে ভারতের দিল্লিতে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বশর, নুরুল হুদা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ আহমদ, কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক আবদুল মালেক, জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান, কাসেম রানা, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আবসার প্রমুখ।