যে দুই গানের ভিউ বিশ্বের বাঙালি জনসংখ্যার চেয়ে বেশি! | চ্যানেল আই অনলাইন

যে দুই গানের ভিউ বিশ্বের বাঙালি জনসংখ্যার চেয়ে বেশি! | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ পরিসংখ্যান বুর‍্যো এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি (এআই)-এর সর্বশেষ তথ্য বলছে, পৃথিবীতে ৩০০ মিলিয়ন (৩০ কোটি) বাঙালী বা বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করেন।

এরমধ্যে বাংলাদেশে সাড়ে ১৭ কোটি, ভারতের পশ্চিমবঙ্গে প্রায় ১২ কোটি এবং বিশ্বের অন্যান্য দেশ অর্থাৎ প্রবাসে আছে ২-৩ কোটি। সবমিলিয়ে প্রায় ৩০ কোটি বাংলা ভাষাভাষী রয়েছে। এই সংখ্যার চেয়েও বেশি পরিমাণে ভিউ হয়েছে ২০২৪ সালের ঈদুল আযহায় মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমার দুটি হিট গান!

গান দুটি হচ্ছে ‘দুষ্টু কোটি’ (৩৪৮ মিলিয়ন), এবং ‘লাগে উরাধুরা’ (৩০০ মিলিয়ন)। চরকির ইউটিউব চ্যানেলে এই ভিউ সংখ্যা দেখা গেছে। আলোচিত এই গান দুটি এসভিএফ ইউটিউব চ্যানেলেও রয়েছে, যেখানে দুষ্টু কোকিলের ভিউ (১৫০ মিলিয়ন), লাগে উরাধুরার ভিউ (৯৭ মিলিয়ন)। ভিউয়ের এই অনন্য মাইলস্টোন শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের কোনো বাংলা সিনেমার গানে এমনটা দেখা যায়নি!

রায়হান রাফী পরিচালিত আলফা আই এসভিএফ প্রযোজিত রেকর্ড গড়া দুটি গানের প্রাণ পুরুষ শাকিব খান! ‘দুষ্টু কোকিল’ গানটিতে শাকিবের সঙ্গে পারফর্ম করেছেন মিমি চক্রবর্তী। গানে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন ও কনা, গানের কথা ও সুর সংগীত করেছেন আকাশ সেন।

‘লাগে উড়াধুরা’ গানেও শাকিবের সঙ্গে ছিলেন মিমি। গানের কথা লেখেন রাসেল মাহমুদ ও শরিফউদ্দিন, কণ্ঠ দিয়েন প্রীতম হাসান ও অন্তরা এবং সুর সংগীত করেন প্রীতম ও রাজ্জাক দেওয়ান।

এদিকে, বাংলা সিনেমার গানের ভিউয়ে সর্বোচ্চ ১০০ মিলিয়নের বেশি ভিউ পাওয়া গানগুলোর মধ্যে রয়েছে খাইরুন লো  (২২৮ মিলিয়ন),  বধূবেশে কন্যা যখন এলো রে (২১৩ মিলিয়ন), দিল দিল (১৩৪ মিলিয়ন), ও হে শ্যাম ১৩৪ (মিলিয়ন),  আমার মত এতো সুখী (১২৭ মিলিয়ন), ডানা কাটা পরী (১২০ মিলিয়ন), দেখনা ও রশিয়া (১১৭ মিলিয়ন), তুই কি আমার হবি রে  (১২২ মিলিয়ন), প্রেমের সমাধি (১২৯ মিলিয়ন) এবং প্রিয়তমা (১১৬ মিলিয়ন)।

Scroll to Top