যুক্তরাষ্ট্রে কড়া নিরাপত্তা তল্লাশির মুখে ক্রিস্টিয়ানো রোনালদো – DesheBideshe

যুক্তরাষ্ট্রে কড়া নিরাপত্তা তল্লাশির মুখে ক্রিস্টিয়ানো রোনালদো – DesheBideshe


যুক্তরাষ্ট্রে কড়া নিরাপত্তা তল্লাশির মুখে ক্রিস্টিয়ানো রোনালদো – DesheBideshe

লিসবন, ১৮ জুন – বিশ্বের জনপ্রিয়তম ফুটবলার হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কঠোর নিরাপত্তা প্রোটোকল থেকে ছাড় পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে মার্কিন প্রশাসনের নেওয়া নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মুখোমুখি হতে হয়েছে পর্তুগিজ এই অধিনায়ককে।

আমেরিকার মাটিতে পা রাখার পর সাধারণ ফুটবলার ও অন্যান্য নাগরিকদের মতোই যাবতীয় নিয়ম মেনে চলতে হয়েছে তাকে। টুর্নামেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর পর্তুগালসহ বেশ কয়েকটি দেশের জাতীয় দলের লাগেজ বিস্তারিতভাবে তল্লাশি করা হয়।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিমানবন্দরে নিরাপত্তা কর্মীরা রোনালদোকে আপাদমস্তক মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করেন। পুরো সময়জুড়ে এই সুপারস্টারকে অত্যন্ত শান্ত ও ধৈর্যশীল অবস্থায় দেখা গেছে। রোনালদোকে এমন কড়া তল্লাশির মুখোমুখি হতে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অনেকেই মার্কিন কর্তৃপক্ষের এই অতিরিক্ত কড়াকড়ি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সমালোচনা থাকলেও পর্তুগাল দল সমস্ত আইনি প্রক্রিয়া অত্যন্ত পেশাদারত্বের সঙ্গে সম্পন্ন করেছে।

পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এই তারকা নিরাপত্তা কর্মীদের পূর্ণ সহযোগিতা করেছেন। এমনকি নিরাপত্তা বেষ্টনী পার হওয়ার সময় এক খুদে ভক্তের অভিবাদনের জবাব দিয়ে নিজের স্বভাবসুলভ উদারতার পরিচয় দিয়েছেন তিনি।

এস এম/ ১৮ জুন ২০২৬



Scroll to Top