যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে নেমে প্রথমার্ধে এগিয়ে আছে চেক রিপাবলিক। সাউথ আফ্রিকার বিপক্ষে ছয় মিনিটে মিখেল সাদিলেকের গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে তারা। গোলের অ্যাসিস্ট এসেছে আলেকজান্ডার সোখার থেকে।
সাদিলেকের গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় চেক। পরে ১২ ও ১৩ মিনিটে অব্রে মোদিবা ও অজউইন অ্যাপোলিসের দুবারের চেষ্টায় চেকদের ডিফেন্স ভাঙতে পারেনি সাউথ আফ্রিকা।
প্রথমার্ধের হাইড্রেশন বিরতির পর ৩৩ মিনিটে এসে হলুদ কার্ড দেখেন তেবোহো মোকোয়েনা। পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় সাউথ আফ্রিকার গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলতে পারবেন না এ মিডফিল্ডার। পরে বাফানা-বাফানাদের আরও এক মিডফিল্ডার থালেন্তে এমবাথা রেফারির সাথে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন।
ম্যাচের শুরুতে গোল পাওয়ার পর কিছুটা চাপে পড়ে চেক রিপাবলিক। ইউরোপিয়ান দলটির পরে আক্রমণে তেমন তাড়া না থাকলেও গোল পাওয়ার মতো কিছু আক্রমণ করে সাউথ আফ্রিকা। তেবোহো মোকোয়েনা, অজউইন অ্যাপোলিস আক্রমণের নেতৃত্ব দেন। শেষে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় চেকরা।




