যুক্তরাষ্ট্রের নতুন ভারপ্রাপ্ত সেনাসচিব হিসেবে অ্যাডাম টেলকে নিয়োগ দিলেন ট্রাম্প – DesheBideshe



অ্যাডাম টেল

ওয়াশিংটন, ৪ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হিসেবে অ্যাডাম টেলকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে নীতিগত বিরোধের জেরে ড্যান ড্রিসকল পদত্যাগ করার পর বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, বর্তমানে সেনাবাহিনীর সিভিল ওয়ার্কস বিভাগের সহকারী সচিব হিসেবে দায়িত্বরত অ্যাডাম টেল অবিলম্বে ভারপ্রাপ্ত সেনাসচিবের দায়িত্ব গ্রহণ করবেন। উল্লেখ্য যে গত মঙ্গলবার ড্যান ড্রিসকল তার পদ থেকে সরে দাঁড়ান।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়ার বিষয় নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে দীর্ঘ কয়েক মাস ধরে ড্রিসকলের মতবিরোধ চলছিল।

ড্রিসকলের পদত্যাগের পর হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে জানান, বিদায়ী সচিব ড্রিসকল প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকাকে আবার শক্তিশালী করার কর্মসূচি বাস্তবায়নে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছেন। তিনি আরও বলেন, ড্রিসকল ঐতিহাসিক সামরিক অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদানের পাশাপাশি সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনাতেও তাৎপর্যপূর্ণ সহায়তা করেছেন।

এস এম/ ৪ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top