যুক্তরাজ্যে মার্কিন প্রযুক্তি বিনিয়োগের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর

যুক্তরাজ্যে মার্কিন প্রযুক্তি বিনিয়োগের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর

যুক্তরাজ্যে মার্কিন প্রযুক্তি বিনিয়োগের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরযুক্তরাজ্যে মার্কিন প্রযুক্তি বিনিয়োগের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরযুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এক গুরুত্বপূর্ণ প্রযুক্তি অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং এবং পারমাণবিক শক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা হবে। স্টারমার তার সরকারি বাসভবনে বলেন, ‘‘এটি যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ প্যাকেজ’’ এবং চুক্তিটিকে তিনি ‘যুগান্তকারী’ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্পের যুক্তরাজ্য সফরের সময় গত কয়েক বছরের মধ্যে দেশটিতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ও আর্থিক গ্রুপগুলোর কাছ থেকে প্রায় ২০৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তি দুই দেশের প্রযুক্তি ও অর্থনীতির ক্ষেত্রে নতুন দ্বিপাক্ষিক সম্ভাবনার পথ খুলে দেবে।

Scroll to Top