মেসির ভারত সফরে যোগ হল নতুন শহর | চ্যানেল আই অনলাইন

মেসির ভারত সফরে যোগ হল নতুন শহর | চ্যানেল আই অনলাইন

আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি ডিসেম্বরে ভারত সফরে আসছেন। বহুল আকাঙ্ক্ষিত ‘গোট’ সফরে তিনটি শহরে পা রাখার কথা ছিল তার। তাতে নতুন যোগ হল আরও একটি শহর, হায়দরাবাদেও যাবেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে লিওনেল মেসি লিখেছেন, ‘ভারত থেকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ। কয়েক সপ্তাহের মধ্যেই গোট ট্যুর শুরু হচ্ছে! আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, কলকাতা, মুম্বাই এবং দিল্লিতে আমার ভ্রমণের তালিকায় হায়দরাবাদ যুক্ত হয়েছে। শিগগিরই দেখা হবে ভারতে!’

ঘোষণার মাধ্যমে ফুটবল আইকন ভারতের চারটি প্রধান শহর কলকাতা, মুম্বাই, দিল্লি এবং হায়দরাবাদ ভ্রমণ নিশ্চিত করেছেন। মেসির ঘোষণা দেশটিজুড়ে ভক্তদের আরও রোমাঞ্চিত করে তুলেছে।

মেসি ভারতে আসবেন ১৩ ডিসেম্বর। প্রথমে কলকাতা, তারপর হায়দরাবাদ যাবেন। ১৪ ডিসেম্বর মুম্বাই, ১৫ ডিসেম্বর দিল্লির মাধ্যমে যাত্রা শেষ করে ফিরে যাবেন।

Scroll to Top