
লিওনেল মেসি ২০০৬ সালের বিশ্বকাপে যখন অভিষেক হয় তার ঠিক দুই বছর আগে জন্ম হয় আর্জেন্টিনার বর্তমান তরুণ ফরোয়ার্ড নিকো পাজের। অথচ সেই মেসির সাথেই জাতীয় দলে অভিষেক হয়েছে নিকো পাজের। মেসির অবসরের পর তিনিও খানিকটা আবেগপ্রবণ হয়েছেন। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে নিয়ে জানিয়েছেন তার মনোভাব।
সামাজিক যোগাযোগমাধ্যমে ২১ বর্ষী আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকো পাজ মেসিকে নিয়ে লিখেছেন, ‘পুরো বিষয়টি সত্যিই এক মিশ্র অনুভূতির জন্ম দেয়। কারণ তিনি ইতিহাসের সেরা খেলোয়াড় এবং আমার অন্যতম আদর্শ।’
মেসির সাথে মাঠে নামার রোমাঞ্চকর অভিজ্ঞতা স্মরণ করে পাজ আরও যোগ করেন, ‘আমার জন্য এটি ছিল অবিশ্বাস্য এক ব্যাপার। মেসির সাথে একই মাঠে খেলতে পারা এবং তার সাথে আমার অভিষেক হওয়া।’
ফুটবল বিশ্বের কিংবদন্তি লিওনেল মেসির সাথে ড্রেসিং রুম ভাগ করা এবং একই মাঠে সময় কাটানো যে যেকোনো তরুণ খেলোয়াড়ের জন্যই এক স্বপ্নীল প্রাপ্তি। নিকো পাজের এই বক্তব্য তারই এক দারুণ প্রমাণ। নিকো আর্জেন্টিনার হয়ে ১১টি ম্যাচে খেলেছেন একটি গোল করেছেন।
দীর্ঘ দুদশকের ক্যারিয়ারের ইতি টেনে সোমবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছে লিওনেল মেসি। বিশ্বকাপ থেকে কোপা জয়, রেকর্ড অর্জন থেকে অবসর নিয়েছেন ৩৯ বর্ষী মহাতারকা।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…