কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বুধবার ৩ জুন রাত ১০টা ১২ মিনিটে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন সংশ্লিষ্ট এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পরে বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের ধারাবাহিকতায় সর্বশেষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত তার সব মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে। এরই ধারাবাহিকতায় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার রাতে তিনি কারাগার থেকে মুক্তি পান।
মুক্তির বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আইনজীবী এডভোকেট আওলাদ বলেন, আদালতের জামিন আদেশ অনুযায়ী আইভী কারামুক্ত হয়েছেন।




