মাইলস্টোন ট্রাজেডিতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির শোক

মাইলস্টোন ট্রাজেডিতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির শোক

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি শোক ও দুঃখ প্রকাশ করেছে।

সোমবার (২১ জুলাই) এক বিবৃতিতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির কার্যনির্বাহী কমিটি এ শোক ও দুঃখ প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, আজ ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে পাইলটসহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি ১৯ জন শিক্ষার্থী মূল্যবান প্রাণ অকালে নিভে গেছে। একইসঙ্গে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর দেহ আগুনে পুড়ে যাওয়ায় বিভিন্ন হাসপাতালে তারা মৃত্যুশয্যায় কাতরাচ্ছে। এ হৃদয়বিদারক ঘটনায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির কার্ষনির্বাহী কমিটির গভীর শোক প্রকাশ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একইসাথে যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছে। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি এই দুঃসময়ে জাতির পাশে রয়েছে এবং প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছে। আল্লাহ আমাদের সকলকে এই শোক সহ্য করার শক্তি দিন।

Scroll to Top