জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ (২২ জুলাই) মঙ্গলবার আজ বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত হওয়া পরীক্ষা পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, দুর্ঘটনাটি ঘটার মুহূর্তে স্কুল চলাকালীন সময় ছিল, যার ফলে শিক্ষার্থী এবং স্কুলের কর্মচারীদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো এখনও উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Scroll to Top