ভারতের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান আইসিসি বাংলাদেশের

ভারতের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান আইসিসি বাংলাদেশের

মাহবুবুর রহমান বাংলাদেশি পণ্যের জন্য ভারতের বাজারে সহজ প্রবেশাধিকার, অশুল্ক বাধা দূর, পণ্যের মানদণ্ডের সমন্বয়, শুল্ক ও কাস্টমস প্রক্রিয়া সহজ করা এবং কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) দ্রুত সম্পন্নের ওপর জোর দেন। তিনি সার্ককে কার্যকর করা, বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মোটর ভেহিকেলস অ্যাগ্রিমেন্ট বাস্তবায়ন, বিমসটেকের সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশি পণ্যের ওপর, বিশেষ করে পাট ও পাটজাত পণ্যের ক্ষেত্রে অ্যান্টিডাম্পিং-সংক্রান্ত সমস্যার সমাধানের আহ্বান জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিনিয়োগ, রিজিওনাল ভ্যালু চেইন, মাল্টিমোডাল কানেক্টিভিটি, নবায়নযোগ্য জ্বালানি, সীমান্তবর্তী বিদ্যুৎ–বাণিজ্য, ডিজিটাল বাণিজ্য, ফিনটেক, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জলবায়ু অর্থায়ন, টেকসই শিল্পায়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

Scroll to Top