ব্রাহ্মণবাড়িয়ায় সন্‌জীদা খাতুনের জন্মদিন উদযাপন | চ্যানেল আই অনলাইন

ব্রাহ্মণবাড়িয়ায় সন্‌জীদা খাতুনের জন্মদিন উদযাপন | চ্যানেল আই অনলাইন

বাঙালি সংস্কৃতিচর্চার বাতিঘর সন্‌জীদা খাতুনের জন্মদিন ছিল ৪ এপ্রিল। এই উপলক্ষে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ্, ব্রাহ্মণবাড়িয়া শাখা রবিবার স্থানীয় আসিফ টিয়োটোরিয়ালের মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বলে।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পালের সভাপতিত্বে সন্‌জীদা খাতুনের ঘটনাবহুল জীবন ও কর্মের ওপর আলোচনায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) বিভুতি ভূষণ দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ, এড. হুমায়ুন কবির, কবি আমির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে মহীরুহ ব্যক্তিত্ব সন্‌জীদা খাতুনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সূচনালগ্নে সম্মেলক গানে অংশগ্রহণ করেন আজিজুর রহমান, গায়ত্রী রায়, মিতালি সাহা, সোমা পাল,জয়া রায়, রুবি পাল, মৃদঙ্গ সূত্রধর, সৌম্য সরকার, জয়শ্রী রায়, শিলা বনিক,ঝর্ণা দাস প্রমুখ।

একক সঙ্গীত পরিবেশন করেন আজিজুর রহমান, মিতালি সাহা, সোমা পাল, জয়া রায়, মৃদঙ্গ সূত্রধর, সৌম্য সরকার। তাল বাদ্যে ছিলেন কিরন রায় ও সুদীপ্ত সাহা মিঠু।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আয়োজক সংগঠনের সহসভাপতি ডা. অরুণাভ পোদ্দার।

Scroll to Top