যুক্তরাষ্ট্র বিশ্বকাপে যাত্রা করে প্রথম ম্যাচে আশানুরূপ খেলতে পারেনি ব্রাজিল। আফ্রিকার মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। তবে এখনই হতাশ হচ্ছেন না কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান কোচ বলছেন, পরের ম্যাচে আরও ভালো করবে ব্রাজিল।
আনচেলত্তি বলেছেন, ‘আমার মনে হয়েছে দল খেলার শুরুতে কিছুটা উদ্বিগ্ন ছিল। সবার মধ্যেই কিছুটা স্নায়ুচাপ ছিল। আমরা বলের দখলও রাখতে পারিনি। দ্বিতীয়ার্ধের খেলা আমাদের জন্য ভালো ছিল। তবে কঠিন ছিল এবং আশা করছি দল পরের ম্যাচে ভালো করবে।’
ব্রাজিলের একমাত্র গোলদাতা ভিনিসিয়াসকে নিয়ে কোচ বলেছেন, ‘আমাদের বলের উপর নিয়ন্ত্রণ রাখা দরকার ছিল। আরও ভালোভাবে মাঠে থাকা প্রয়োজন ছিল। কিন্তু আমার মনে হয় না অনেককিছু বলার আছে। আমাদের সত্যিই উন্নতির দরকার আছে।’
কাসেমিরো ও ইবানেজকে নিয়ে সঠিক দল নির্বাচন করেছেন, মনে করছেন আনচেলত্তি। বলেছেন, ‘তারা ভালো খেলোযাড়। সঠিক সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের আলাদাভাবে সমালোচনা করব না। আমার মনে হয় প্রথমার্ধে সঠিকভাবে খেলতে না পারার কারণে পুরো দলের সমালোচনা করা উচিত।’
মেটলাইফ স্টেডিয়ামে প্রথমে পিছিয়ে পড়ে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে ব্রাজিল। আফ্রিকার দেশটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।




