বোয়িংয়ের ওপর নিষেধাজ্ঞা শিথিল, শেয়ারের দাম বাড়ল ৪ শতাংশ

বোয়িংয়ের ওপর নিষেধাজ্ঞা শিথিল, শেয়ারের দাম বাড়ল ৪ শতাংশ

বিবৃতিতে আরও বলা হয়েছে, পরিবর্তনগুলোর পরেও সংস্থা বোয়িংয়ের উৎপাদনের প্রক্রিয়ার ‘সরাসরি ও কঠোর নজরদারি’ বজায় রাখবে। গত দেড় বছরে কয়েকজন হুইসেলব্লোয়ার (এমন একজন ব্যক্তি, যিনি কোনো সংস্থা, প্রতিষ্ঠান বা সরকারের ভেতরের অবৈধ, অনৈতিক বা ঝুঁকিপূর্ণ কার্যক্রম প্রকাশ করেন) বোয়িংয়ের নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণের ত্রুটিগুলো সামনে এনেছেন। এর মধ্যে ৭৩৭ ম্যাক্স ও ৭৮৭–এর উৎপাদনের প্রক্রিয়াও রয়েছে।

বাইডেন প্রশাসনের বিচার বিভাগ মনে করত, বোয়িংয়ের বিমানে যেসব নিরাপত্তার ত্রুটি হচ্ছে, সেগুলো নিরাপত্তাজনিত আগের এক চুক্তির লঙ্ঘনের কারণে হচ্ছে। এরপর বোয়িং গত বছর সেই দুই প্রাণঘাতী ৭৩৭ ম্যাক্স দুর্ঘটনার জন্য দোষ স্বীকার করতে রাজি হয়েছিল, যে দুটি দুর্ঘটনায় ৩৪৬ জন নিহত হয়েছিলেন।

কিন্তু ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ এই ফৌজদারি মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। করপোরেটদের অপকর্মের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান যে শিথিল, এটি তার আরেকটি উদাহরণ।

Scroll to Top