বেসরকারি মেডিকেলে ৫ শতাংশ কোটা সুবিধা পাচ্ছেন অসচ্ছল মেধাবীরা – DesheBideshe

বেসরকারি মেডিকেলে ৫ শতাংশ কোটা সুবিধা পাচ্ছেন অসচ্ছল মেধাবীরা – DesheBideshe


বেসরকারি মেডিকেলে ৫ শতাংশ কোটা সুবিধা পাচ্ছেন অসচ্ছল মেধাবীরা – DesheBideshe

ঢাকা, ২৫ জুন – দেশের বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজগুলোতে এমবিবিএস ও বিডিএস কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য পাঁচ শতাংশ কোটা ব্যবস্থা কার্যকর রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য প্রদান করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল তার প্রশ্নে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে শিক্ষার উচ্চ ব্যয়ের বিষয়টি তুলে ধরেন।

তিনি জানতে চান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এবং ব্যয়ভার কমাতে মন্ত্রণালয় কোনো বিশেষ পদক্ষেপ নেবে কিনা। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের জনস্বাস্থ্য সুরক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন ও গুণগত মান নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এ লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

মন্ত্রী জানান, চলতি বছর পাঁচ শতাংশ কোটার আওতায় মোট ৩৯৪ জন শিক্ষার্থী বিভিন্ন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এই ব্যবস্থার মাধ্যমে মেধাবী অথচ দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এস এম/ ২৫ জুন ২০২৬



Scroll to Top