প্যারাটারসোটোমাস ম্যাক্রোপালপিস নামের মাইটটি তার আকারের তুলনায় পৃথিবীর দ্রুততম প্রাণী। এটি প্রতি ঘণ্টায় দশমিক ৮ কিলোমিটার গতিতে চলতে পারে। আপাতদৃষ্টে এই গতিকে অনেক কম মনে হতে পারে। কিন্তু একটু ভিন্নভাবে দেখলে বিষয়টি আপনাকে অবাক করে দিতে পারে। কারণ, ছোট্ট প্রাণীটির জন্য এই গতি প্রতি সেকেন্ডে ৩২২টি মাইটের দৈর্ঘ্যের সমান।
মানুষ যদি সমান গতিতে চলতে পারত, তাহলে তারা ঘণ্টায় ২ হাজার ১০০ কিলোমিটার (১ হাজার ৩০০ মাইল) গতিতে দৌড়াত।



