Last Updated:
বাড়ি থেকে আনা খাবারের সঙ্গে দেওয়া পেঁয়াজের খোসার ভিতরে সিম কার্ড ভরে স্বামীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না, তার আগেই ধরা পড়ে গেলেন কারারক্ষীদের কাছে।

নদিয়া, সমীর রুদ্র: পেঁয়াজের খোসার আড়ালে জেলখানায় সিম কার্ড সরবরাহ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন কয়েদির স্ত্রী। মাদক পাচারের অভিযোগে জেলখানায় বন্দি স্বামী। জেলে বসেই সেই কারবার চালানোর উদ্দেশ্যে তাঁকে সিম কার্ড সরবরাহ করতে গিয়েছিলেন স্ত্রী। বাড়ি থেকে আনা খাবারের সঙ্গে দেওয়া পেঁয়াজের খোসার ভিতরে সিম কার্ড ভরে স্বামীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না, তার আগেই ধরা পড়ে গেলেন কারারক্ষীদের কাছে। উদ্ধার হয়েছে ১৩ টি সিম কার্ড। গতকাল ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম শরমিনা বিবি। বাড়ি মুর্শিদাবাদের কুমারপুরে। কিছুদিন আগে তার স্বামী মনিরুল সেখ মাদক পাচার করতে গিয়ে সিআইডির হাতে ধরা পড়ে। এরপর থেকেই কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে বন্দি আছে সে। গতকাল তাঁর স্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে যান। পাশাপাশি বাড়ি থেকে আনা খাবার তার কাছে পৌঁছে দেওয়ার জন্য জেলখানার কর্মীর হাতে তুলে দেন তিনি।
আরও পড়ুন– ২৮-এই বিধবা হন এই জনপ্রিয় অভিনেত্রী, লড়াই চালিয়ে গিয়েছেন, আজও শ্বশুর-শাশুড়ির আদরের মেয়ে
খাবার পরীক্ষা করতে গিয়ে চক্ষু চড়কগাছ কারারক্ষীদের। দেখা যায় পেঁয়াজের খোসার ভিতরে লুকিয়ে রাখা আছে সিম কার্ড। ১৩ টি সিম কার্ড উদ্ধার হয়। আটক করা হয় ওই মহিলাকে। এরপর কোতোয়ালি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেন। শনিবার তাঁকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
March 29, 2025 12:47 PM IST
Bankura: বাঁকুড়ায় নিকাশিনালা থেকে উদ্ধার মানবভ্রূণ…! কোথা থেকে এল? শুরু পুলিশি তদন্ত



