বিশ্বকাপে মার্টিনেজের জন্য ফিফার বিশেষ সম্মান | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে মার্টিনেজের জন্য ফিফার বিশেষ সম্মান | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে গ্রুপপর্বে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বিশেষ এক সম্মান নিয়ে মাঠে নামছেন। ২০২২ বিশ্বকাপের সেরা গোলরক্ষক হওয়ায় তার জার্সিতে থাকছে ‘গোল্ডেন গ্লাভস’ ব্যাজ।

মার্টিনেজ ছাড়াও বেলজিয়ামের থিবো কোর্ত্তয়া (২০১৮) ও জার্মানির ম্যানুয়েল নয়্যার (২০১৪) এই বিশেষ ব্যাজ ব্যবহারের অনুমতি পেয়েছেন। একইভাবে বিশ্বকাপে পাঁচবার বা তার বেশি অংশ নেয়ার স্বীকৃতি হিসেবে ‘লিগ্যাসি প্যাচ’ পরছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ, জার্মানির নয়্যার এবং জাপানের ইউতো নাগাতোমো।

এছাড়া ২০২২, ২০১৮ ও ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী ইংল্যান্ডের হ্যারি কেন, ফ্রান্সের কাইলিয়ান এমবাপে ও কলম্বিয়ার হামেস রদ্রিগেজও বিশেষ ব্যাজ পরছেন।

বিশ্বকাপজয়ী দেশগুলোর জার্সিতেও রয়েছে আলাদা স্বর্ণালি চিহ্ন। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও উরুগুয়ের খেলোয়াড়রা বুকে এই ব্যাজ ধারণ করছেন।

ফিফা জানিয়েছে, টুর্নামেন্ট শেষে এসব বিশেষ ব্যাজ জার্সি থেকে খুলে স্মারক হিসেবে সংরক্ষণ করা হবে। পরে সেগুলো ট্রেডিং কার্ডে ব্যবহার করা হবে।

শিরোপাধারী আর্জেন্টিনা বিশ্বকাপ অভিযান শুরু করেছে ৩-০ ব্যবধানে আলজেরিয়াকে হারিয়ে। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি।

Scroll to Top