বিমানের পরিচালকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান | চ্যানেল আই অনলাইন

বিমানের পরিচালকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক মোমিনুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন বিভাগের পরিচালক মোমিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ-দুর্নীতির অভিযোগ উঠে। দুদক বলছে, মোমিনুল ইসলাম ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিমানের কেন্দ্রীয় তদন্ত শাখা থেকে তার বিরুদ্ধে হওয়া ২০০৬ ও ২০২২ সালের চাকরিচ্যুতির দুটি তদন্ত রিপোর্ট গায়েব করে দেন। দুর্নীতির টাকায় দেশ-বিদেশে বাড়ি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, শেয়ার ব্যবসাসহ অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগকে।

Scroll to Top