ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে শনিবার ম্যাকাইতে নামবে টিম টাইগার্স। অজিদের সিরিজ বাঁচানোর ম্যাচটি নিয়ে দর্শকদের প্রবল আগ্রহ দেখা গেছে। ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে প্রথম দিনের সব টিকিট।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি জানিয়েছে। ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতার এ স্টেডিয়ামে দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের দিকে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
শনিবার কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা মাঠের অভিষেক টেস্টে নামবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া এবং চারে থাকা বাংলাদেশ।

