বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা | চ্যানেল আই অনলাইন

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা | চ্যানেল আই অনলাইন

উয়েফা মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়েছে বার্সেলোনা। বার্সেলোনার ক্যাম্প ন্যু’তে হওয়া ম্যাচে জার্মান মেয়েদের ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনার মেয়েরা। জার্মান জায়ান্টদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে কাতালুনিয়ার ক্লাবটি।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হওয়া প্রথম লেগের সেমিফাইনালে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করেছিল দুদল। দুই লেগ মিলে ৫-৩ গোলের জয় নিয়ে ফাইনালে বার্সেলোনা। ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ ফ্রান্সের অলিম্পিক লিঁও। আগামী ২৪ মে নরওয়ের অসলোর উল্লেভাল স্টেডিয়াম হবে ফাইনাল ম্যাচ।

ন্যু ক্যাম্পে ম্যাচে নেমে প্রথমেই এগিয়ে যায় বার্সেলোনা। ১৪ মিনিটে প্রথম গোল করেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড সালমা প্যারালুয়েলো। ১৮ মিনিটে ম্যাচে সমতা আনেন বার্য়ানের লিন্ডা ডালম্যান। ২৩ মিনিটে আবারও এগিয়ে যায় বার্সা, এবার গোল করেন অ্যালেক্সিয়া পুতেল্লাস। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় বার্সা।

বিরতির পর আবারও এগিয়ে যায় বার্সা। ৫৬ মিনিটে এবার গোল করেন অ্যাওয়া পাজর। ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-১ গোলের। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন পুতেল্লাস, ম্যাচের ব্যবধান ৪-১। ৭২ আরেকটি গোল করে পরাজয়ের ব্যবধান কমান বায়ার্নের পারনেল্লি হার্ডার। পরে ওই ৪-২ গোলের ব্যবধান রেখে ফাইনারে পা রাখে বার্সা মেয়েরা।

Scroll to Top