বান্দরবান সীমান্তের ৫ স্কুল খুলছে আজ | চ্যানেল আই অনলাইন

বান্দরবান সীমান্তের ৫ স্কুল খুলছে আজ | চ্যানেল আই অনলাইন
Channeliadds-30.01.24Nagod

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্তের ৫টি স্কুল খুলছে আজ। মিয়ানমারে চলমান উত্তেজনার কারণে সীমান্ত পরিস্থিতি অস্বাভাবিক থাকায় এই স্কুলগুলো বন্ধ রাখা হয়েছিল।

আজ ২৮ ফেব্রুয়ারি বুধবার থেকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলবে। বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এই তথ্য জানিয়েছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা বলেন, বর্তমানে সীমান্তে কোন গোলাগুলি ও অপ্রীতিকর ঘটনা না ঘটায় এবং ঘুমধুম সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার থেকে উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলবে।

বিদ্যালয়গুলো হলো- ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী বাইশপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কুল তমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Reneta April 2023

Scroll to Top