রামেবির সিন্ডিকেট সদস্য হলেন রাজশাহীর ২ সংসদ সদস্য

রামেবির সিন্ডিকেট সদস্য হলেন রাজশাহীর ২ সংসদ সদস্য

সিরাজগঞ্জে শিক্ষার্থীকে ঘরে আটকে রেখে উত্যক্ত করায় এক কলেজ শিক্ষকসহ ৪ ইভটিজারকে আটক করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন, জেলার এনায়েতপুর থানার খামারগ্রাম কলেজের প্রভাষক রাসেদুল ইসলাম, আশরাফুল ইসলাম, নাজমুল হক এবং আজিজুল হক হৃদয়।

এ ঘটনায় বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে আটক খামারগ্রাম কলেজের প্রভাষক রাসেদুল ইসলামের শাস্তির দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী এনায়েতপুর থানার সামনের বিক্ষোভ মিছিল করে। বর্তমানে ওই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। 

রামেবির সিন্ডিকেট সদস্য হলেন রাজশাহীর ২ সংসদ সদস্য

মেয়ের বাবা মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি খোরশেদ আলম ওরফে বাবু মির্জা জানান, মঙ্গলবার বিকেলে আইসিএল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার সময় কেজিরমোড় এলাকায় তাকে আটকে রেখে উত্যক্ত করে। খবর পেয়ে তিনি এগিয়ে গেলে এবং মেয়েকে ছেড়ে দিতে বললে তাকে মারধর করে। খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে। 

এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মেয়ের বাবা বাদি হয়ে ৭ জনসহ অজ্ঞাত আরও কয়েক জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সেইসাথে ইভটিজিং রোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Scroll to Top