বাধ্যতামূলক অবসরে ১৮ বিচারক

বাধ্যতামূলক অবসরে ১৮ বিচারক

জুমবাংলা ডেস্ক : ১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৫৪ ধারায় তাদের অবসরে পাঠানো হয়।

বাধ্যতামূলক অবসরে ১৮ বিচারকবাধ্যতামূলক অবসরে ১৮ বিচারক

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. আজিজুল হক।

অবসরে পাঠানো বিচারকরা হলেন—

বিকাশ কুমার সাহা, শেখ মফিজুর রহমান, মো. মাহবুবার রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মের মজিবুর রহমান, মো. এহসানুল হক, মো. জুয়েল রানা, মো. মনির কামাল, সহিদুল ইসলামআল মাহমুদ ফায়জুল করীর, মো. নাজিমুদ্দৌলা, এ কে এম মোজাম্মেল হক চৌধুরী, ফজলে এলাহী ভূইয়া, কামরুজ্জামান, মো. রুস্তম আলী, মো. নুরুল ইসলাম, এ কে এম, এনামুল করিম, মোহাম্মদ হোসেন।

আইন মন্ত্রণালয়ের উপসচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে তাদের সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান মতে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

Scroll to Top