বহু জাতি ও বহুসংস্কৃতিকে সাথে নিয়ে এদেশের সংস্কৃতিচর্চা এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর, বলেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে রবীন্দ্র-নজরুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রবীন্দ্র নজরুলকে ধারন করে বাংলাদেশ বাউল শিল্পী সাধকদের দেশ হয়ে উঠবে।



