বরিশালে আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ, জনমনে আতঙ্ক – DesheBideshe



বরিশাল, ১২ আগস্ট – বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ককটেল সদৃশ একটি বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১১টার মধ্যে জেলা ও দায়েরা জজ আদালত প্রাঙ্গণে এই বিস্ফোরণ ঘটে। আইনজীবী আমিনুল ইসলাম জানান যে বিস্ফোরণের সময় একটি বিকট শব্দ অনুভূত হয়।

শব্দ শুনে প্রাথমিকভাবে উপস্থিত অনেকে ধারণা করেছিলেন এটি হয়তো বৈদ্যুতিক ট্রান্সফর্মার কিংবা কোনো গাড়ির টায়ারের বিস্ফোরণ। তবে আদালত ভবনের প্রবেশপথের বাম পাশের ঘটনাস্থলে গিয়ে সবাই যখন বুঝতে পারেন এটি ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ, তখন পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা পুরো এলাকাটি ঘিরে রেখেছেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মামুন উল ইসলাম জানান যে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে। তবে এটি ঠিক কী ধরণের বিস্ফোরক ছিল সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাননি তিনি।

এস এম/ ১২ আগস্ট ২০২৬



Scroll to Top