ফের্নান্দেজের গোলে এফএ কাপের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ ম্যানসিটি | চ্যানেল আই অনলাইন

ফের্নান্দেজের গোলে এফএ কাপের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ ম্যানসিটি | চ্যানেল আই অনলাইন

এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে হারিয়ে শিরোপা মঞ্চে উঠেছে চেলসি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচে লিডস হেরেছে ১-০ গোলে। ফাইনালে চেলসির দেখা হবে প্রথম সেমি জেতা ম্যানচেস্টার সিটির সাথে।

২০২৫-২৬ মৌসুমে এফএ কাপের ফাইনাল হবে ১৬ মে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। শনিবার সাউদাম্পটনকে হারিয়ে টানা চার মৌসুমে এফএ কাপের ফাইনালে খেলার রেকর্ড গড়েছে পেপ গার্দিওলার ম্যানসিটি।

সেমিতে নেমে লিডসকে খুব একটা পাত্তা দেয়নি চেলসি। প্রথমার্ধের শুরু থেকে আক্রমণে ওঠে ব্লুজরা। গোল পেতে সময় লাগে ২৩ মিনিট, ম্যাচের প্রথম ও একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।

দ্বিতীয়ার্ধে চেলসিকে বেশ খানিকটা চেপে ধরেছিল লিডস। এসময় চেলসি গোলকিপার রবের্তো সানচেজের দৃঢ়তায় দুটি গোল হজম থেকে বেঁচে যায় ব্লুজরা। ১-০ গোলব্যবধান রেখে জয় তোলে চেলসি, পৌঁছে যায় ফাইনালে।

Scroll to Top